ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১:৫৬ PM👁 ৪ বার পঠিত
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার দেশে ফেরার সুযোগ দেওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার শেখ হাসিনার দেশে আসা ঠেকাতে চায় না। বরং তাকে দেশে ফেরানোর বিষয়েই সরকারের আগ্রহ রয়েছে।

তিনি বলেন, তিনি নিজে আসুন অথবা তাকে ধরে নিয়ে আসি। আমরা তাকে চাচ্ছি তো। আমি বলছি, এখন তার পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। তিনি আসার যোগ্য। তিনি যদি আসার সিদ্ধান্ত নেন বা আমাদের যদি তাকে ধরে আনার প্রক্রিয়া করতে হয়, সেটি পাসপোর্টের প্রশ্ন নয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নিতে চায় সরকার। এজন্য যে প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, তা অনুসরণ করা হবে।

শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে সরকার তা দেবে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেও এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক। তিনি দেশে ফিরতে চাইলে সরকার কী পদক্ষেপ নেবে, তা পরিস্থিতি তৈরি হলে বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, তিনি চাইলে সরকার কী করবে, সেটা আসলে আমরা সময়ে বুঝব। তিনি আসুন অথবা তাকে আমরা ধরে নিয়ে আসি আমাদের চাওয়া তো একই। যদি এটার সঙ্গে মিলে যায়, সরকার সে অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে সহিংসতা বা নাশকতার ঘটনায় অভিযোগ তোলার বিষয়টি আগের আওয়ামী লীগ সরকারের বিরোধীদের দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এভাবে দেখা ঠিক হবে না। একটি স্বৈরাচারী সরকার ও একটি গণতান্ত্রিক সরকারের আচরণের মধ্যে পার্থক্য থাকা উচিত। জনগণের কাছে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য উপস্থাপন করলে তার পরিণতি সরকারকেই ভোগ করতে হবে। জনগণের কাছে আমরা যদি কোনো মিথ্যা কথা বলি, এটার কনসিকোয়েন্স আমাদের নিতে হবে। সেই কারণে আমি বলছি, আমরা যে কথাটা বলছি, সেটার ভিত্তি আছে বলেই বলছি। এটা হাসিনার মতো বিরোধী দলকে শুধু দোষারোপ করার জন্য নয়। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

ঢাকাতে  গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।   মঙ্গলবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ…

ব্রেকিং নিউজ

যুবদল নেতা খুন-মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে…

ব্রেকিং নিউজ

কারাগারে থাকা অবস্থা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে থাকা অবস্থা আসামি জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

জাতীয়

২৪ ঘণ্টা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

 দেশে গত ২৪ ঘণ্টায় ,এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায়…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান