ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৩:৩০ PM👁 ৪ বার পঠিত
বিজ্ঞাপন

লুৎফর সিকদার-গোপালগঞ্জ-

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের প্রস্তাবিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং খনন করা কবর ভরাট করে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একজন বীর মুক্তিযোদ্ধার অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই দেশবিরোধী পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো মুক্তিযোদ্ধা কিংবা তাঁদের পরিবার যেন রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের কারণে হয়রানি ও হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন স্থানে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কায় প্রশাসনকে কঠোর ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

পিরোজপুরের এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দেশের সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সর্বনিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

ঢাকাতে  গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।   মঙ্গলবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ…

ব্রেকিং নিউজ

যুবদল নেতা খুন-মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে…

ব্রেকিং নিউজ

কারাগারে থাকা অবস্থা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে থাকা অবস্থা আসামি জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

জাতীয়

২৪ ঘণ্টা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

 দেশে গত ২৪ ঘণ্টায় ,এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায়…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান