ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ঢাকা মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২:০২ PM👁 ৩ বার পঠিত
বিজ্ঞাপন

ঢাকা রাজধানীর মিরপুর-১১ তে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফের সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকরাও পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। দুইপক্ষের পালটাপালটি ধাওয়া চলমান রয়েছে।

শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের মুখে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে চরম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং শ্রমিকরা কাজ বন্ধ করে বের হয়ে যাওয়ায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক। সোমবার বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে এক হাজার ৪৫৫টি খোলা ছিল। সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকার মোট ৬৭৯টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ রয়েছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, জিরানী বাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে এক হাজার ৪৫৫টি কারখানা খোলা ছিল। ৬৭৯টি কারখানার শ্রমিকরা কাজে অংশ না নিয়ে চলে যাওয়ায় উৎপাদন বন্ধ ছিল।

মিরপুরের মোট ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে যান। কাজ না করে চলে যাওয়া শ্রমিকের সংখ্যা ৫৩ হাজার ৮৪০ জন।

গাজীপুর এবং ময়মনসিংহ এলাকার ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি কারখানা বন্ধ ছিল। সাভার-আশুলিয়া এবং জিরানী শিল্পাঞ্চলে ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টি কারখানার সাত লাখ ৪৩ হাজার শ্রমিক কাজ বন্ধ রাখেন। নারায়াণগঞ্জে ১৯৯টি কারখানার মধ্যে ৯টি কারখানা থেকে শ্রমিক বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে এলাকায় ৩৪০টি কারখানা থাকলেও সেখানে কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

ঢাকাতে  গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।   মঙ্গলবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ…

ব্রেকিং নিউজ

যুবদল নেতা খুন-মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে…

ব্রেকিং নিউজ

কারাগারে থাকা অবস্থা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে থাকা অবস্থা আসামি জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

জাতীয়

২৪ ঘণ্টা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণ গেল ৪৩৯ জনের

 দেশে গত ২৪ ঘণ্টায় ,এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায়…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান