বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৫:২৬ PMআপডেট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ PM👁 ২০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী সম্প্রতি শাহজালাল উপশহর খেলার মাঠ পরিদর্শন করেছেন।সোমবার (২৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি মাঠের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয়বাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন।

“খেলার মাঠ একটি নগরীর ফুসফুস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার প্রধান কেন্দ্র। আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার পাশাপাশি শহরের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ সংরক্ষণ করা সিউকের অন্যতম অগ্রাধিকার।
এসময় কয়েস লোদী বলেন, শাহজালাল উপশহর খেলার মাঠের বর্তমান অবস্থা পরিলক্ষিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট মতামত নেওয়া হয়েছে। মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে তুলতে এবং এলাকার কিশোর-যুবকদের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থাতেই পরিবেশ ও খেলাধুলার পরিবেশ ক্ষুন্ন হতে দেওয়া হবে না।”

পরিদর্শনকালে এলাকার স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোর্তুজা আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল তারেক, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুন, পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন রুবেল, ২২ নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি মোহাম্মদ কাওসার, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক রাসেল ও সুমেল আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম সাহেদ, সহ-দপ্তর সম্পাদক স্বপন আহমেদ, শাহপরাণ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাসিব আহমদ, উপশহর পুডিং ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

পরিদর্শন শেষে সিউক চেয়ারম্যান এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাঠের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সিলেটের খবর

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল…

সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু’কে খুন!

দৈনিক সুদিন ডেস্ক – একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮…

সিলেটের খবর

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে   নিহত ১ আহত ৫

দৈনিক সুদিন ডেস্ক – জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় কাসেম…

সিলেটের খবর

মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার

সিলেট নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০২ (দুই) কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার  ২৮/১০/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:০৫ ঘটিকায় সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান