ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

বাবুই শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত, সেরা লেখক সম্মাননা পেলেন ২৪ জন

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৫ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
সাহিত্য ডেস্ক –

জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’। শনিবার ২৪ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিক, লেখক, কবি ও শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ, যা পরিণত হয় সাহিত্যপ্রেমীদের এক মিলনমেলায়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরুণ কুমার বিশ্বাস। বিশিষ্ট ছড়াকার জুলফিকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।

উদ্বোধকের বক্তব্যে ছড়াকার আবু সালেহ বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেমন উন্মুক্ত মাঠ প্রয়োজন, তেমনি তাদের সুস্থ মনন গঠনে শৈশব থেকেই সাহিত্যের আস্বাদন অপরিহার্য।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মনসুর মুসা শিশুদের উপযোগী মানসম্মত ভাষা প্রয়োগ এবং বর্তমান ডিজিটাল যুগে শিশুসাহিত্যের প্রাসঙ্গিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হাসান হাফিজ বলেন, ‘সাহিত্যের আলো ছাড়া মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়; তাই সংবাদপত্র ও প্রকাশনা সংস্থাগুলোকে শিশুসাহিত্য চর্চায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ অন্যদিকে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার প্রতি গুরুত্ব দেন অরুণ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক খালেদুর রহমান জুয়েল ও বাচিকশিল্পী শাহারিয়া সিদ্দিকী সূচনার সঞ্চালনায় ‘বাংলাদেশের শিশুসাহিত্য: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ।

দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছবি আঁকা এবং গল্প ও ছড়া লেখার সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নবিরতির আগে দেশবরেণ্য ও তরুণ লেখকদের অংশগ্রহণে শিশুতোষ ছড়া ও কবিতা পাঠের আসর বসে। এছাড়া ছিল শিশুসাহিত্যিক খায়রুননেসা রিমির মনোমুগ্ধকর জাদু প্রদর্শনী।

উৎসবের সমাপনী পর্বে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ জন লেখক ও সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয় ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’।

সম্মাননাপ্রাপ্ত ২৪ জন লেখক হলেন—জগলুল হায়দার, প্রিন্স আশরাফ, বিশ্বজিৎ দাস, রেজাউল করিম খোকন, রণজিৎ সরকার, খায়রুল বাবুই, আশিক মুস্তাফা, সফুরা খাতুন,আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান বাবু, এনামূল হক পলাশ, কাজী তাহমিনা, তরুন ইউসুফ, সৈয়দা আঁখি হক, দীপ্তি সরকার, ফজলুল পলাশ, মুনীরুল ইসলাম, মিনহাজ ফয়সল, মোকাদ্দেস-এ-রাব্বী, রকিবুল ইসলাম,  অপু বড়ুয়া, আপন অপু, শাম্মী তুলতুল, সাফওয়ান সামি দৃক।

আরও পড়ুন

শিক্ষা ও সাহিত্য

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎সাহিত্য ডেস্ক – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রকাশের শত বছর পরও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় বলে মোট প্রকাশ করেছনে নজরুল চর্চা…

খেলাধুলা

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক- ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটা ঠিক মধুর নয়। দুটি দল একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসি যেন এই বৈরিতা ছাপিয়ে আরও ওপরে উঠে গেছেন। ঠিক যতটা ওপরে…

খেলাধুলা

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক- শেষমেশ গুঞ্জনটাই সত্যি হলো। ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দলই ঘোষণা করেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা এই পথে হাঁটছে, কারণ মূল দল ওই সময়ে ব্যস্ত…

সর্বশেষ

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

দৈনিক সুদিন ডেস্ক – ঢাকা গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় একটি আবাসিক ভবনে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পীকে (৩২) গ্রেফতার…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান