ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩২ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
দৈনিক সুদিন ডেস্ক –

পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তবে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন বলে দাবি করেছেন ওসি মনজুর কাদের ভূঁইয়া।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন সাংবাদিকদের বলেন, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, অন্য পেশায় নিয়োজিত থেকেও আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রেখেছেন, এমন ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশে যোগ দেওয়ার আগেই ২০০৫ সালের ৬ মে বার কাউন্সিল বরাবর আবেদন করে আমার সদস্যপদ স্থগিত করেছি। শুধু আমাকে নয়, আরও অনেককে এ ধরনের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, নিয়ম মেনেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। তাই তার সদস্যপদ বাতিলের সুযোগ নেই বলে তিনি মনে করেন। চাকরি শেষে আবার আইন পেশায় যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার। সমিতির পাঠানো নোটিশের জবাবে লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেবেন বলে জানান তিনি।

সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

সমিতির এ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন পেশায় নিয়োজিত সদস্যদের সদস্যপদের বর্তমান অবস্থা যাচাই করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তবে তার সদস্যপদ স্থগিতের আবেদনের বিষয়ে সমিতির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তা চাওয়া হলেও ওসি নিরাপত্তা দেননি বলে অভিযোগ রুমিন ফারহানার। এছাড়া ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টায় থানায় যান তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি থানায় ওসির কক্ষে অবস্থান করেন।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুস নিয়েছেন। তবে ওসি ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন।

কথোপকথনের একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি।’

জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের লোকজনকে সবসময় শেল্টার দেন। তাদের ধরতে গেলে নিষেধ করেন। আমার কাছে লিস্ট আছে। আপনি রাজ্জিকে ধরতে নিষেধ করেছেন।’

উত্তরে রুমিন ফারহানা বলেন, ‘তিনি (সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জি) তো আওয়ামী লীগের বহিষ্কৃত।’

আরও পড়ুন

সারাদেশ

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু-আহত স্বামী

দৈনিক সুদিন ডেস্ক – বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে…

শিক্ষা ও সাহিত্য

আজ এইচএসসির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা…

সারাদেশ

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক করে পুলিশ

দৈনিক সুদিন ডেস্ক – চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে…

সারাদেশ

জঙ্গল সলিমপুরে-সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

দৈনিক সুদিন ডেস্ক – চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীব দুর্ধর্ষ ‘ইয়াসিন বাহিনী’র শীর্ষনেতা মো. ইয়াসিনের মালিকানাধীন ৬৫টি জমির দলিল মাত্র একদিনের ব্যবধানে রেজিস্ট্রি করে দিয়েছেন। বাজারমূল্যের হিসাবে রেজিস্ট্রিকৃত…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান