ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

অবশেষে মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৮ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
আন্তর্জাতিক ডেস্ক –

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কারাগারে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক (৫০) প্রথমবারের মতো মুখ খুলেছেন। ৫০ বছর বয়সি এই নারী জানিয়েছেন, তিনি এখন সারাক্ষণ শারীরিক যন্ত্রণায় ভুগছেন। এমনকি কথা বলতেও তার কষ্ট হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) তার আইনজীবীদের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।

ক্রিস্টা পাইক বলেন, ‘সেই রাতের পর থেকে এমন একটি মুহূর্তও আসেনি, যখন আমি ব্যথামুক্ত ছিলাম। এই যন্ত্রণা শারীরিক ও মানসিক দুই ধরনেরই।’

তিনি আরও বলেন, ‘সেই রাতের পর বেঁচে থাকার কথা আমি কখনো ভাবিনি। আর যাদের অদক্ষতার কারণে এত মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত।’

১৯৯৫ সালে ক্রিস্টা পাইক ও তার প্রেমিক মিলে ১৯ বছর বয়সি এক সহপাঠীকে নির্যাতন, ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করেন। ঘটনার সময় পাইকের বয়স ছিল ১৮ বছর। এ অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পাইকের মৃত্যুদণ্ড কার্যকর দেখতে ফ্লোরিডা থেকে এসেছিলেন নিহত তরুণীর মা।

বিবৃতিতে পাইক বলেন, নিহতের পরিবার এবং তাদের সহ্য করা ভয়াবহ যন্ত্রণা ও ক্ষতির কথা তিনি এখনো ভাবেন।

 

পাইকের আইনজীবীদের দাবি, গত ৩০ সেপ্টেম্বর তাকে প্রাণঘাতী ওষুধ ফেনোবারবিটালের দুটি পৃথক ডোজ দেওয়া হয়েছিল। কিন্তু ওষুধটি রক্তপ্রবাহে প্রবেশ না করায় তার মৃত্যু হয়নি। বরং ওষুধটি তার দুই বাহুতে জমা হয়ে সেগুলো পুড়িয়ে দেয় এবং ফোসকা সৃষ্টি করে।

মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার পর কয়েক দিন অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন পাইক। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে আবার টেনেসির কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পরও তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে। আপাতত তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে।

পাইকের আইনজীবীরা তাকে অন্য বন্দিদের সঙ্গে মেলামেশার সুযোগ দিতে একটি ফেডারেল আদালতের কাছে আবেদন করেছেন। তাদের দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার পর এভাবে বিচ্ছিন্ন করে রাখায় পাইক গুরুতর মানসিক ক্ষতি ও মানসিক আঘাতের শিকার হচ্ছেন।

এ ছাড়া তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের জন্য টেনেসির রিপাবলিকান গভর্নর বিল লির কাছেও আবেদন জানিয়েছেন আইনজীবীরা।

তবে গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর বিল লি বলেন, আদালত ভিন্ন কোনো সিদ্ধান্ত না দিলে পাইকের সাজা আগের মতোই বহাল থাকবে বলে তিনি মনে করছেন।

পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি তদন্তে স্বাধীন পর্যালোচনার উদ্যোগ নিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর। একই সঙ্গে চলতি বছর টেনেসিতে নির্ধারিত অন্য মৃত্যুদণ্ড কার্যকরের সূচিও স্থগিত করা হয়েছে।

এ ঘটনার পর টেনেসি অঙ্গরাজ্যের সংশোধন বিভাগের কমিশনার ফ্রাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

বিশ্ব সংবাদ

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক – ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা কষছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে শনিবার (৩১ অক্টোবর) সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

বিশ্ব সংবাদ

‘এবার কোনো সীমারেখা মানবে না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক –   ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দেওয়া হলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও…

বিশ্ব সংবাদ

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক – সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির কয়েকটি অঞ্চলে রেড অ্যান্ড অরেঞ্জ সতর্কতা জারি করেছে…

বিশ্ব সংবাদ

ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক – ইরানে নতুন করে হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বরের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এ…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান