ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

পোশাক শ্রমিকদের নতুন বেতন কত হবে, সিদ্ধান্ত আসছে কবে?

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১:২১ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৫ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দ্রুত বোর্ডের সভা করে নতুন মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নতুন এই বোর্ড শ্রমিকদের নিম্নতম মজুরি পর্যালোচনা করে সুপারিশ দেবে।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল। তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত আসতে পারে, সেই দিনক্ষণ জানাননি।

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনার মধ্যে এ সিদ্ধান্ত আসে। শ্রমমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।

বর্তমানে দেশের পোশাক শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকরা তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। তাদের অভিযোগ, খাদ্য, বাসস্থান, পরিবহন ও চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের জেরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শনিবার গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকেন্দ্র আশুলিয়ার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এ ছাড়া রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক মোড় অবরোধ করেন কয়েকশ শ্রমিক। অন্যান্য শিল্পাঞ্চলেও বিক্ষোভের কারণে যান চলাচল ও কারখানার কার্যক্রম ব্যাহত হয়। আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। আজ রোববারও রাজধানীর অনেক স্থানে আন্দোলন চলছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতা ও শিল্পমালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুত বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি শ্রমিকদের আন্দোলন ছেড়ে কাজে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে উৎপাদন ব্যাহত হবে। এতে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ ও অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে।

প্রেস বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

বিশ্ব সংবাদ

হামলার দিনক্ষণ ঠিক করতে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক – ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা কষছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে শনিবার (৩১ অক্টোবর) সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

জাতীয়

আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আশা করি আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো। সোলারকে এগিয়ে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে…

খেলাধুলা

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

স্পোর্টস ডেস্ক- ব্যালন ডি’অরের কোপা ট্রফির ভোটে বড় এক চমক দেখিয়েছেন লিওনেল মেসি। কোপা ট্রফি পান অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের মধ্যে সেরা খেলোয়াড়। সেই ভোটে মেসি বুন্দেসলিগার এক তরুণকে…

খেলাধুলা

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

স্পোর্টস ডেস্ক- পর্তুগাল জাতীয় দল নতুন করে বিপাকে পড়েছে। দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেরা নিয়ে অনিশ্চয়তা চলছে। এই সময়ে দলের উইঙ্গার ফ্রান্সিস্কো কনসেইসাও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। গত…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান