ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা: বিচার দাবি সাংবাদিক লেখক ঐক্য পরিষদের

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ PMআপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ AM👁 ২৭ বার পঠিত
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে ইন্টার্নী চিকিৎসকদের হামলার শিকার হয়ে দুই সাংবাদিক গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় সংগঠনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি ফুয়াদ বিন রশীদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ গাজী, সাংগঠনিক সম্পাদক নির্জন আমিন, সাংবাদিক সুজিত দেব, এস এ সাজু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তদন্ত সাপেক্ষে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষী ইন্টার্নী চিকিৎসকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় ইন্টার্নী চিকিৎসকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং অতর্কিত হামলা চালান। এতে সিলেট ভিউ মাল্টিমিডিয়ার রিপোর্টার নিবেন্দু তালুকদার এবং দৈনিক শ্যামল সিলেট এর ফটো সাংবাদিক রেজা রুবেল গুরুতর আহত হন।

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায়…

ব্রেকিং নিউজ

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার দুটি স্কুলের বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটলেও প্রধান শিক্ষকদ্বয় কোনো আইনী পদক্ষেপ না নেয়ায় সংশ্লিষ্ট এলাকা সমুহে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়…

জাতীয়

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে প্রণীত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে…

বিশ্ব সংবাদ

বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক –   যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বৈশ্বিক…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান