ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৬:০৩ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্যজোট সিলেট।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে সিলেটের হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক এবং শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শুরুর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এবং শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শ্রমিক নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথির রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সদস্য সচিব বুরহান উদ্দিন ভান্ডারী।
এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব রায়হান আহমেদ, আবদুল জলিল, ধানিছ মিয়া, রাজু কান্তি দাশ, আজিজ আহমেদ, সবুজ আহমেদ, মর্তুজা আলী, তাহের হোসেন, জুবায়ের আহমেদ, খায়রুল ইসলাম, আজিবর রহমান ও তাজুল ইসলামসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দীর্ঘ লড়াই-সংগ্রামের পর শ্রমিকের দাবি মেনে নিয়ে আইনি স্বীকৃতি দেওয়ায় বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে চলা লাগাতার আন্দোলন, হাজার হাজার শ্রমিকের জেল-জুলুম, নির্যাতন ও আত্মত্যাগের ফসল এই বিধিমালা। এই খাতের সাথে সরাসরি প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই আইনটিকে পূর্ণাঙ্গ ও কার্যকর করতে কিছু দফা-উপদফা সংশোধন করে আরও শ্রমিকবান্ধব করা জরুরি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, বিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে এদেশের মেহনতি অটোরিকশা শ্রমিকদের ঐতিহাসিক বিজয় সূচিত হয়েছে। এখন অবিলম্বে রুট পারমিট ও লাইসেন্স প্রদান করে এ খাতকে সুশৃঙ্খল করতে হবে। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স সিটি কর্পোরেশনের বদলে বিআরটিএ থেকে প্রদান করা হলে তা অধিক শ্রমিকবান্ধব হবে। তিনি আরও বলেন, ঘোষিত বিধিমালাকে আরও শ্রমিকবান্ধব ও পরিমার্জিত করার দাবিতে আগামী ৯ নভেম্বর সোমবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তাক্ষর’। শনিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয়…

ব্রেকিং নিউজ

শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট  জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর)…

ব্রেকিং নিউজ

আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি…

ব্রেকিং নিউজ

অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি দেশ ও জনগণের অনেক প্রত্যাশা থাকে। তাই জমিয়তের প্রত্যেক দায়িত্বশীলকে দেশ ও উম্মাহর স্বার্থে…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান