ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ট্রাম্পের হারের ধাক্কায় ফের চড়ল তেলের দাম

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৪:০৭ PM👁 ৩ বার পঠিত
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ডেস্ক –

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারের তেলের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি তেলের দাম ৮২ সেন্টের মতো বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে যাওয়ার খবরও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ ডলার ৫৯ সেন্ট। বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ দর রেকর্ড করা হয়।

এর আগের কার্যদিবসে প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল ব্রেন্টের দাম। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা নিয়ে আশাবাদের কারণে তখন বাজারে দরপতন দেখা যায়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে ডেমোক্র্যাটরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ দলটির হাতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একদিকে ইরানে সামরিক হামলা চলছে, অন্যদিকে বড় ধরনের সংঘাত বাড়ানোর পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন।

ফিলিপ নোভার বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, অক্টোবরে তেলের দামে বড় উল্লম্ফনের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমিয়ে আনা স্বাভাবিক। তবে হরমুজ প্রণালি ঘিরে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো কাটেনি।

তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার তথ্য। বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ৩০ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ৫২ লাখ ৭০ হাজার ব্যারেল কমেছে। অথচ রয়টার্সের জরিপে অংশ নেওয়া বিশ্লেষকেরা গড়ে ৮ লাখ ৮০ হাজার ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।

একই সময়ে গ্যাসোলিনের মজুত বেড়েছে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল। অন্যদিকে ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মজুত কমেছে ১১ লাখ ৯০ হাজার ব্যারেল।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) আনুষ্ঠানিক মজুতের তথ্য বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রকাশ করার কথা রয়েছে।

 

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

কেরানীগঞ্জে আব্দুলাহপুরে উচ্ছেদের এক দিন পরই আবার দখলে ফুটপাত-সড়ক, প্রশাসনে তদারকি অভাব

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি- ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের এক দিন না যেতেই আবারও দখল হয়ে গেছে উচ্ছেদ করা স্থানগুলো। আগের মতোই…

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলা

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,…

ব্রেকিং নিউজ

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক- চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে…

ব্রেকিং নিউজ

দীপদান উৎসবে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ

সন্ধ্যা নামতেই সিলেটের ইসকন মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে সারি সারি প্রদীপ। ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদন করতে আসেন নানা বয়সের মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন দীপদানে,…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান