ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

দীপদান উৎসবে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৫:৫১ PM👁 ২ বার পঠিত
বিজ্ঞাপন

সন্ধ্যা নামতেই সিলেটের ইসকন মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে সারি সারি প্রদীপ। ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদন করতে আসেন নানা বয়সের মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন দীপদানে, কেউ আবার মন্দিরে এসে দামোদর দীপদানের মহিমা  শোনেন। প্রদীপের আলোয় মন্দির প্রাঙ্গণ দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। কার্তিক মাসজুড়ে চলা এ আয়োজনে প্রতিদিনই বাড়ছে মানুষের অংশগ্রহণ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ছিল মাসব্যাপী দামোদর দীপদান উৎসবের নবম দিন।

গত ২৬ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে পুরো কার্তিক মাসজুড়ে। প্রতিদিন সন্ধ্যায় ইসকন সিলেট মন্দিরে গৌরসুন্দরের আরতির পর অনুষ্ঠিত হচ্ছে দীপদান। এ সময় ভক্ত ও দর্শনার্থীরা প্রদীপ জ্বালিয়ে ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ  নিবেদন করেন। পাশাপাশি রয়েছে ধর্মীয় আলোচনা,  দামোদরাষ্টকম,হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন।

উৎসবে অংশ নিতে আসা হালদারপাড়ার এক ছাত্রী সম্প্রতি এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন। তিনি বলেন, ‘দামোদরের কৃপায় আমার ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ। দীপদান উৎসবে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে।’

উৎসবে আসা ব্যবসায়ী বিনোদ দাস বলেন, ‘আমি প্রায়ই মন্দিরে আসি। তবে দামোদর মাসটি আমার কাছে অত্যন্ত প্রিয়। এ মাসে ইসকন মন্দিরে দীপদান, আলোচনা ও মহাপ্রসাদের আয়োজন করা হয়। সব মিলিয়ে পুরো আয়োজনটি আমার কাছে খুব আকর্ষণীয়।’

শুধু সন্ধ্যার দীপদান নয়, কার্তিক মাসজুড়ে ধর্মীয় প্রচার ও ভক্তিমূলক নানা কার্যক্রমও পরিচালনা করছে ইসকন সিলেট। প্রতিদিন সকালে মন্দির থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে নগরের বিভিন্ন এলাকায় বের হন ভক্তরা। তাঁরা নগরসংকীর্তন করেন। এ সময় ভক্তদের নৃত্য ও হরিনাম কীর্তনে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। কৃষ্ণভক্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এসব কার্যক্রমে আগ্রহ নিয়ে যুক্ত হচ্ছেন অনেকে।

কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উদ্দেশে প্রদীপ নিবেদন করেন ভক্তরা। শ্রীমদ্ভাগবতে বর্ণিত দামোদর লীলার স্মরণে এ আয়োজন করা হয়। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, এ মাসে ভক্তিভরে ভগবানের উদ্দেশে প্রদীপ নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা যায়।

ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী বলেন, ‘কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। এ মাসে ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা জানুক এবং তাঁর প্রতি আগ্রহী হোক। সবাই পরিবার-পরিজন নিয়ে মন্দিরে এসে দীপদান উৎসবে অংশ নিতে পারেন।’

কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত ইসকন সিলেটে প্রতিদিন সন্ধ্যায় এ আয়োজন চলবে। আয়োজকেরা আশা করছেন, উৎসবের বাকি দিনগুলোতেও দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলা

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,…

ব্রেকিং নিউজ

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক- চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে…

ব্রেকিং নিউজ

দক্ষিণ সুরমায় মোছাব্বির আহমদ একাডেমির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া এলাকায় তেমুকি বাইপাস রোডের পাশে অবস্থিত মোছাব্বির আহমদ একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়…

ব্রেকিং নিউজ

অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের

অক্টোবর  মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রানহানি হয়েছে।অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।এরমধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান