ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

মোটরসাইকেল সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:১০ PMআপডেট: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২:২১ PM👁 ২ বার পঠিত
বিজ্ঞাপন

নিউজ ডেষ্ক::

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়মে এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রবিবার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়।

২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর আগের পদ্ধতির পাশাপাশি এক লাইনে প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা বিবেচনায় নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের একাধিক মাপ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, ফাঁকা জায়গা, হাইফেনের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

গাজীপুরে পুলিশের ৩ ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। ইতোমধ্যে ছুটি দেওয়া হয়েছে দেড় শতাধিক কারখানা। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।  শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও…

ব্রেকিং নিউজ

গাজীপুরে পুলিশের ৩ ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। ইতোমধ্যে ছুটি দেওয়া হয়েছে দেড় শতাধিক কারখানা। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।  শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও…

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য

লুৎফর সিকদার- গোপালগঞ্জ- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ জন শিক্ষক কর্মরত আছেন। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।…

জাতীয়

ভাড়া বাসা থেকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম, কে এই ছাত্রলীগের ডেভিড

একসময় ছোট ঠিকাদার ছিলেন। ভাড়া বাসায় জীবন চালাতে হিমশিম খেতেন। তবে রাজনীতির প্রভাব আর ঢাকা ওয়াসা সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে কপাল খুলে যায় বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান