ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:১৬ PM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-

সিলেটের বিশ্বনাথে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নাহিদ মিয়া (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের সাউদের গাঁও (উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব উল্লাহর ছেলে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাহিদ পেশায় ছিলেন সিএনজি চালক। বছরখানেক পূর্বে একটি সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে মাথায় জখমপ্রাপ্ত হন। এরপর থেকেই অস্বাভাবিক ছিল তার জীবন যাত্রা। এ অবস্থায় স্ত্রীও চলে যান তার পিত্রালয়ে। অনেকটা ভবঘুরে দিনযাপন করছিলেন নাহিদ। শনিবার (৩১ অক্টোবর) ঘটনার রাত ৪টার দিকে তাকে বাড়ির পার্শ্ববর্তী রাস্তার পাশে লাটিম গাছে গলায় গামছা পেছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় লামাকাজি ইউনিয়ন পরিষদের মেম্বার শানুর হোসনে বলেন, সড়ক দূর্ঘটনায় তা মাথা ছিদ্র হয়ে গিয়েছিলো। এরপর থেকে মানসিক ভারসাম্যহীন ছিল সে। ধারণা করা হচ্ছে এটি অত্মহত্যা।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার এসআাই মঞ্জুরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে তিনি মানসিক বিকারগ্রস্থ ছিলেন। গাছের সাথে গামছা দিয়ে ফাঁস নেয়া অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি চলছে। এ কর্মসূচির আওতায় আজ রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে কৃষিকার্ড নিবন্ধন কর্মসূচি পরিচালিত হতে দেখা গেছে। নলুয়া বাজার…

ব্রেকিং নিউজ

শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক – ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীসহ কয়েক জায়গায় বিক্ষোভ হচ্ছে গত কয়েক দিন। সরকারের পক্ষ থেকেও যৌক্তিক মজুরি নির্ধারণের আশ্বাস ছিল। এরইমধ্যে…

জাতীয়

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৯২০ মিলিয়ন…

খেলাধুলা

গোপালগঞ্জে “গোবিপ্রবি” বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

লুৎফর সিকদার- গোপালগঞ্জ- খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। আজ রবিবার…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান