ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

দোকানপাট-শপিং মল খোলার রাখার সময় পরিবর্তন চায় মালিক সমিতি

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:২৬ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন

নিউজ ডেষ্ক::

দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত ব্যাবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে।

মালিক সমিতির দাবি, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে আবেদনটিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।

আবেদনপত্রে সংগঠনটি জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব এবং এ বিষয়ে সরকারের উদ্যোগকে তারা সমর্থন করে।

তবে বর্তমান ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।

সংগঠনটির দাবি, এসব মার্কেটসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মার্কেট ও বিপণিবিতানে ক্রেতা সংকট এবং বিক্রিতে মন্দা দেখা দিয়েছে। রাত ৮টার মধ্যে দোকান বন্ধ রাখতে হওয়ায় অনেক ব্যবসায়ী দোকান পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়ছেন।

কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগের নিরাপত্তা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতির স্বার্থ বিবেচনা করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির অনুরোধ জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।

ব্যবসায়ীদের যুক্তি, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসায়ীরা তাদের হারানো বিক্রির সময় ফিরে পাবেন। বিশেষ করে শীতের মৌসুমে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অনেক ক্রেতা কেনাকাটার জন্য মার্কেটে আসেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা বিক্রির গুরুত্বপূর্ণ সময় থেকে বঞ্চিত হন।

রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলে ক্রেতারা কেনাকাটার জন্য বাড়তি সময় পাবেন এবং ব্যবসায়ীদের বিক্রি বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করেন সমিতির নেতারা।

আরও পড়ুন

বিনোদন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

বিনোদন ডেস্ক – বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা…

বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

বিনোদন ডেস্ক – সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য…

খেলাধুলা

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

স্পোর্টস ডেস্ক- রোববার লা লিগায় রেসিং সান্তান্দেরের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে শুরুতেই রেফারিং নিয়ে বিতর্ক উঠেছে। রেফারি কিলিয়ান এমবাপেকে একটি পেনাল্টি দিয়েছেন। অথচ রেসিংয়ের মিডফিল্ডার লুকাস প্রাতির সঙ্গে…

খেলাধুলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

স্পোর্টস ডেস্ক- টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার নতুন ইতিহাস গড়ল ভারত। এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েছে দলটি। এর আগে বিশ্বের কোনো দল এক বছরে এত ছক্কা মারতে পারেনি।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান