ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

১-২ বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী, আবার পরীক্ষা ১ মাসের মধ্যে

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ AM👁 ২ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। তবে এই ক্যাটাগরির পরীক্ষার্থীর জন্য আছে সুখবর। পুনরায় পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফল প্রকাশের মধ্য দিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হয়েছে। ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয়

মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীতে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা…

জাতীয়

পোশাক শ্রমিকদের নতুন বেতন কত হবে, সিদ্ধান্ত আসছে কবে?

ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৫ সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, দ্রুত বোর্ডের সভা করে নতুন…

জাতীয়

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

 রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা ন্যূনতম শ্রমিকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা…

জাতীয়

ঢাকা মিরপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান