ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৫:২৪ PM👁 ৩ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

লুৎফর সিকদার- গোপালগঞ্জ-

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) কাশিয়ানী উপজেলার চর-পিংগুলিয়া এলাকায় পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী ঝিনাইদহ- ট-১১-১৯৪৩ একটি ট্রাক একই দিকে চলাচলকারী কুষ্টিয়া-ট-১১-২৮৪০ ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি রাস্তার খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় পেছনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক জিয়াউর রহমান(২২), চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

বি.কে.এম দেশ, জাতি ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে আলহাজ্ব মাওলানা এমরান আলম

বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাহফিল শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে…

সর্বশেষ

সিলেটে দুই সাংবাদিকদের উপর কতিপয় চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০…

শিক্ষা ও সাহিত্য

বাবুই শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত, সেরা লেখক সম্মাননা পেলেন ২৪ জন

সাহিত্য ডেস্ক – জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’। শনিবার ২৪ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল…

শিক্ষা ও সাহিত্য

‎‘সাম্যবাদী’ কবিতার শত বছরেও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে

‎সাহিত্য ডেস্ক – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা প্রকাশের শত বছর পরও সমাজে বৈষম্য দেখতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় বলে মোট প্রকাশ করেছনে নজরুল চর্চা…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান