বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাহফিল শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় একটি কার্যালয়ে শাখা সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদিস বি.কে.এম এর প্রতিষ্ঠাতা সাবেক আমীর আল্লামা আজিজুল হক (রহ.) এর নেতৃত্বে ১৯৮৯ সনের ৮ ডিসেম্বর সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের কল্যাণে সংগঠন ব্যাপক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সবুজ ভূখন্ডে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম হেকমতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আত্মমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সবাইকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর জমিনে তাঁর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি শৃ ঙ্খল ফিরে আসতে পারে।
মাহফিলে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বি.কে.এম ৬নং ওয়ার্ড শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পূনর্গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইন, সহ-সভাপতি আলবীর আহমদ, নাইম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, জুবেল আহমদ, আব্দুল করিম, বায়তুল মাল সম্পাদক রাসেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইমাদ আহমদ, প্রচার সম্পাদক ইব্রাহীম আলী, সদস্য মাওলানা জুনায়েদ আহমদ, ক্বারী রাহুল আহমদ, শাব্বির আহমদ, সাজ্জাদ আহমদ, তাহাজ্জুদ আহমদ, নাজমুল হাসান, রিফাত আহমদ, মুহিম আহমদ, জুবায়ের হাসান, কামাল দেওয়ান, আরিফ বিল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ।





