ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ভাঙ্গা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৩:০১ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
স্পোর্টস ডেস্ক-

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে যেন একাই লড়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনোদের শট একে একে ১১ বার সেভ করেছিলেন তিনি। এবার সেই ম্যাচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন সে ম্যাচ তো বটেই, বিশ্বকাপজুড়েই তিনি খেলেছেন হাতের ভাঙা আঙুল নিয়ে। সে কারণে এখন সেই আঙুলে চিরস্থায়ী ক্ষতিও হয়ে গেছে।

ক্ষতিটি হয়েছে আর্জেন্টিনার গোলরক্ষকের ডান হাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন তিনি। সেখানে ভিডিওতে তিনি দেখিয়েছেন ব্যাপারটি। বোঝা যাচ্ছিল, তিনি ডান হাতের আঙুলগুলো পুরোপুরি বন্ধ করতে পারেন না। তার অনামিকা আঙুল আংশিক খোলা থেকে যায়। তিনি জানিয়েছেন, এই ক্ষতি চিরস্থায়ী।

তিনি ব্যাখ্যা করেছেন, আঙুলটি সরে গিয়েছিল আর ভেঙেও গিয়েছিল। এখন হাড়টি এমন জায়গায় বসে আছে যে আঙুল পুরোপুরি বন্ধ হয় না। তার কথায়, বাকি জীবন এভাবেই থাকবে। রসিকতা করে তিনি বলেছেন, তিনি আর কখনো কাউকে ঠিকমতো ঘুষি মারতে পারবেন না।

আঙুলের ক্ষত শুরু ২০২৬ সালের মে মাসে। আস্টন ভিলার সঙ্গে ফ্রাইবুর্গের ইউরোপা লিগ ফাইনালের আগে মার্তিনেজ ওয়ার্ম-আপ করছিলেন। সে সময় তার ডান হাতের অনামিকা ভেঙে যায়।

তবু তিনি ওই ম্যাচের পুরো সময় খেলেন। ভিলা ম্যাচটি জেতে ৩-০ গোলে। পরে বিশেষজ্ঞরা তাকে জানান, ঠিকমতো সুস্থ হতে হলে অস্ত্রোপচার দরকার। অস্ত্রোপচার না করলে আঙুল স্বাভাবিকভাবে জোড়া লাগবে না। এতে খেলার সক্ষমতাও সীমিত হতে পারে। মার্তিনেজ অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য প্রস্তুত থাকতে চেয়েছিলেন।

চোট সামলাতে সামলাতেই তিনি টুর্নামেন্টে যান। শুরুতে আলাদা অনুশীলন করেন। প্রথম দিকের ম্যাচগুলোতে হাতে সুরক্ষামূলক স্প্লিন্ট বা বদলানো গ্লাভ পরে খেলেন।

আর্জেন্টিনার পুরো অভিযানেই তিনি খেলেছেন। দল ফাইনালে ওঠে, যেখানে প্রতিপক্ষ ছিল স্পেন। সেই ফাইনালে তিনি একে একে ১১টি সেভ দিয়েছিলেন। তবে তাতেও লাভ হয়নি। আর্জেন্টিনা ম্যাচটা হেরেছিল ১-০ গোলে। তার আগে গ্রুপ পর্বে তিনি ক্লিন শিট রাখেন।

অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্তটি তাকে খেলার সুযোগ দিয়েছে। কিন্তু হাতে স্থায়ী ক্ষতি হয়ে গেছে তার।

আরও পড়ুন

খেলাধুলা

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক- ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটা ঠিক মধুর নয়। দুটি দল একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসি যেন এই বৈরিতা ছাপিয়ে আরও ওপরে উঠে গেছেন। ঠিক যতটা ওপরে…

খেলাধুলা

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক- শেষমেশ গুঞ্জনটাই সত্যি হলো। ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দলই ঘোষণা করেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা এই পথে হাঁটছে, কারণ মূল দল ওই সময়ে ব্যস্ত…

খেলাধুলা

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে…

খেলাধুলা

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

স্পোর্টস ডেস্ক- চন্দরপল, নামটা শুনলে আপনার কী মনে পড়ে? প্রথমেই মনে পড়তে পারে বেল খুলে ক্রিজে গর্ত খুঁড়ে গার্ড নেওয়ার জায়গা ঠিক করা, এরপর অদ্ভুত এক ব্যাটিং স্টান্সের…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান