ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:৩৫ PM👁 ৪ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় দিনের শুরুটা দারুণ আশাজাগানিয়া হলেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসের কবলে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ দল।

আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকেরা ভালোভাবেই এগোচ্ছিল। তবে দলীয় ২২১ রানে চতুর্থ উইকেট পতনের পরই শুরু হয় চরম বিপর্যয়।

মাত্র ৫৯ রান যোগ করতেই নাজমুল হোসেন শান্তর দলের শেষ সাতটি উইকেট দ্রুত সাজঘরে ফিরে যায়। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে জিমেল ওয়ারিকানের ঘূর্ণিতে শরীফুল ইসলাম আউট হলে ইনিংসের সমাপ্তি ঘটে। জিমেল ওয়ারিকান একাই তুলে নেন পাঁচ উইকেট।

একপ্রান্তে টাইগার ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান লিটন দাস। দিনের শুরুতে ১০ রান নিয়ে ক্রিজে আসা এই উইকেটকিপার-ব্যাটার শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন।

তবে অপরপ্রান্ত থেকে উপযুক্ত সঙ্গ না পাওয়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। প্রথম ইনিংসে বাংলাদেশের রান থামে ২৭২ এ। ফলস্বরূপ, ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৩ রান।

সবশেষ খবর অনুযায়ী, জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে উইন্ডিজদের সংগ্রহ ২৯ রান।

আরও পড়ুন

খেলাধুলা

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক- ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটা ঠিক মধুর নয়। দুটি দল একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসি যেন এই বৈরিতা ছাপিয়ে আরও ওপরে উঠে গেছেন। ঠিক যতটা ওপরে…

খেলাধুলা

সাফে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক- শেষমেশ গুঞ্জনটাই সত্যি হলো। ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দ্বিতীয় সারির দলই ঘোষণা করেছে ভারত। বর্তমান চ্যাম্পিয়নরা এই পথে হাঁটছে, কারণ মূল দল ওই সময়ে ব্যস্ত…

খেলাধুলা

ভাঙ্গা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের

স্পোর্টস ডেস্ক- ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে যেন একাই লড়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনোদের শট একে একে ১১ বার সেভ করেছিলেন তিনি। এবার সেই…

খেলাধুলা

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান