ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:১৪ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন। এদেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।

সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

জামায়াত নেতৃতাধীন ১১ দলের অভিযোগ প্রসঙ্গে বলেন, অগ্রিম যেসব অভিযোগ তারা করেছিলেন সেগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলাসহ সব ধরনের তৎপরতা বাড়িয়েছে ইসি।

আরও পড়ুন

সর্বশেষ

১১ দলের লংমার্চ আ.লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ যা বললেন জামায়াত আমির

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- ১১ দলের লংমার্চ আ.লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে যা বললেন জামায়াত আমির গোপালগঞ্জের ভাটিয়াপাড়া সাত দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানিতে পথসভা করেছে জামায়াতে ইসলামী…

সর্বশেষ

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ

দৈনিক সুদিন ডেস্ক – ঢাকা গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় একটি আবাসিক ভবনে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল ইসলাম বাপ্পীকে (৩২) গ্রেফতার…

সারাদেশ

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু-আহত স্বামী

দৈনিক সুদিন ডেস্ক – বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান