ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

যুবদল নেতা খুন-মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৭:৪৮ PM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানা গেছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও পরিবহণ থেকে ডাকাতি করা সোনার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

গত ২১ অক্টোবর বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। তিনি শহরের পারনান্দুয়ালী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে ওই কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে দুই যুবক মোটরসাইকেলে এসে কাউন্টারে ঢুকে সাকেরকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ সাকের স্ট্রোক করে মারা গেছেন বলে প্রচার করে দ্রুত লাশ বাড়িতে নিয়ে দাফনের তোড়জোড় শুরু করেন। তবে বাড়িতে নেওয়ার পর মাথা থেকে রক্ত বের হতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে আবার হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্তে মাথার ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত সাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার রাতেই সাকেরের ঘনিষ্ঠ বন্ধু ঢাকা মহানগর যুবদলের সদস্য রনি শিকদার ও তার বান্ধবী শামীমা তাবাসসুম লুবনাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে রিমান্ডে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয় অনিমেষ মজুমদার নামে এক স্বর্ণ ব্যবসায়ী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবনির্বাচিত শ্রমিক নেতা মারুফ হোসেনকে।

সর্বশেষ মারুফকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মধ্যেই গ্রেফতার হলো মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক গোলাম জাহিদ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ৬ অক্টোবর দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর এলাকায় গোল্ডেন লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। ১২ থেকে ১৫ জনের একটি দল পরিবহণটি থামিয়ে নিজেদের পুলিশ পরিচয়ে মজিবর রহমান নামে ওই পরিবহণের এক যাত্রীকে নামিয়ে তাকে সেখানকার একটি অটো ইটভাটার পাশে বাগানের মধ্যে নিয়ে তার কাছে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ কেড়ে নেয়। পরে তাকে শাবলগাছা এলাকায় একটি মাঠের মধ্যে হাত-পা বেঁধে ফেলে রেখে তারা চলে যায়।

পরিবহণে ডাকাতির ঘটনায় মজিবর রহমান নামে ওই ব্যক্তি ২৮ অক্টোবর মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি ডাকাতি হওয়া স্বর্ণের পরিমাণ ১৫০ ভরি উল্লেখ করলেও সেই পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাকের হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবির এসআই কামরুজ্জামান স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম জাহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত রাতে তাকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা গেলে তার কাছ থেকে সাকের হত্যাকাণ্ড এবং স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলা

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,…

ব্রেকিং নিউজ

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক- চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে…

ব্রেকিং নিউজ

দীপদান উৎসবে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের আগ্রহ

সন্ধ্যা নামতেই সিলেটের ইসকন মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে সারি সারি প্রদীপ। ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদন করতে আসেন নানা বয়সের মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন দীপদানে,…

ব্রেকিং নিউজ

দক্ষিণ সুরমায় মোছাব্বির আহমদ একাডেমির প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া এলাকায় তেমুকি বাইপাস রোডের পাশে অবস্থিত মোছাব্বির আহমদ একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান