ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সাথে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২:২০ AM👁 ২ বার পঠিত
বিজ্ঞাপন

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার নেতৃবৃন্দের বরাবরে স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর।
সোমবার (০২ নভেম্বর) রাতে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দের হাতে এ  স্মারকলিপি তুলে দেন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুল রহমান রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ব্যবাসয়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মো: আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, শ্রম সচিব শুয়েভ আহমদ অভি, সহ সাংগঠিনক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া।
অন্যানদের উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, যুগ্ম সম্পাদক অমিত কুমার ধর, বিদ্যুৎ দাশ, জানি রায়, এবং সদস্য সচিব রাহুল সেন সৌরভ, অরুণ ঘোষ, অনতু চক্রবর্তী  সহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত বা বদলির ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে…

ব্রেকিং নিউজ

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

লুৎফরসিকদার- গোপালগঞ্জ- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্যা এজ অব এআই’। দিবসটি উপলক্ষ্যে…

ব্রেকিং নিউজ

বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি- সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শতবর্ষীয় বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ।…

ব্রেকিং নিউজ

বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক- বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে আমেরিকা প্রবাসী, গোলাম রাব্বানী ফাউন্ডেশন ইউ,এস,এ ইনক এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ঠ সমাজসেবক গোলাম রাব্বানীর পক্ষ থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান