ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:৩৮ PM👁 ৪ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
স্পোর্টস ডেস্ক-

ক্র্যাম্প তথা পেশির তীব্র ব্যথার কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাওহীদ হৃদয়কে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশ দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন তাওহিদ। এরপর ব্যাটিংয়ে নামেন লিটন দাস। মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে সাদমান ইসলাম অনিক ও তাওহিদ ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

মিরপুরে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিনে ৭৪ ওভার খেলা হয়েছে। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২১৩ রান। ৯৯ ও ৪২ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম অনিক ও লিটন কুমার দাস।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন ওপেনার সাদমান।

দলীয় ৬৮ রানে ফেরেন মুমিনুল। তিনি ৫১ বলে দুই বাউন্ডারিতে ২৮ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। প্রথম সেশনে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৯৬ রান। ৭ ও ২৮ রানে ফেরেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক সৌরভ।

মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ৮১ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪২ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। চোটের কারণে এই টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম, তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

শান্ত আউট হওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন সাদমান। ৬৫তম ওভারে দ্বিতীয় বলে সাদমান ২ রান নেওয়ার পর ক্রিজের পাশেই শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা নেন তাওহিদ হৃদয়। ফিজিও মাঠে গিয়ে তাকে পরিচর্যা করেন। সম্ভবত ক্রাম্পের শিকার হয়েছেন।

প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন তাওহিদ হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তিনি ৮৪ বলে ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন লিটন দাস। দিনের খেলা শেষ হওয়ার আগে সাদমান-লিটন ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

আরও পড়ুন

খেলাধুলা

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে…

খেলাধুলা

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

স্পোর্টস ডেস্ক- চন্দরপল, নামটা শুনলে আপনার কী মনে পড়ে? প্রথমেই মনে পড়তে পারে বেল খুলে ক্রিজে গর্ত খুঁড়ে গার্ড নেওয়ার জায়গা ঠিক করা, এরপর অদ্ভুত এক ব্যাটিং স্টান্সের…

খেলাধুলা

নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ

খেলাধুলা ডেস্ক – ৩০ অক্টোবর ২০২৬ইং থেকে ১ নভেম্বর ২০২৬ইং পর্যন্ত নেপালের চিথওয়ানে অনুষ্ঠিতব্য প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ তায়কোয়ানডো দলের…

খেলাধুলা

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

স্পোর্টস ডেস্ক- ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াইয়ে আবারও এগিয়ে গেলেন রোনালদো। এবার ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে সেরাকে বেছে নেওয়ার ভোটে মেসিকে হারিয়েছেন পর্তুগিজ তারকা। উয়েফা…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান