ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নজিবুর রহমান নজিব

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৭:০২ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান নজিব বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ দেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। বর্তমান সরকার টেকসই অর্থনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেহনতি ও সাধারণ মানুষের সরকার। তাই যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব না করে আমরা আমাদের নেতার নির্দেশ অনুযায়ী সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অতীতে যুবদল যেভাবে রাজপথে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সিলেটে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও গলিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে সরকারের হাতকে আরও শক্তিশালী করব।

সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। অনুষ্ঠানে দেশের

আরও পড়ুন

সিলেটের খবর

সিলেট মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক বুধবার (২৮ অক্টোবর) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক…

সিলেটের খবর

৪০ বোতল FAIRDYL সহ ১ জন’কে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চালিয়ে  ৪০ (চল্লিশ) বোতল FAIRDYL সহ ০১(এক) জন’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার- ৩০/১০/২০২৬খ্রিঃ সকাল ১০.১৫ ঘটিকার এসআই (নিঃ)/মোঃ বাবুল মিয়া সঙ্গীয় অফিসার ও…

সিলেটের খবর

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল…

সিলেটের খবর

সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করে রক্ত ঝরিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান