ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ PM👁 ৩ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
দৈনিক সুদিন ডেস্ক –

পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র করে শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদর উপজেলা আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম (৫৭) এবং শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি রিপন হোসেনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সদর উপজেলা আহ্বায়ক। অপরদিকে, নিহত রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে এবং শ্রমিক দলের আতাইকুলা ইউনিয়ন সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার আব্দুস সালাম ও রিপন সম্পর্কে মামা-ভাগিনা। সালামের ভাগিনা রিপন ইজারাদারের সহযোগী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুজনই নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ৫ থেকে ৭ জনের মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে হামলা চালায়। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তার ভাগিনা রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে। এতে দুজনই অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ও আতাইকুলা থানার পুষ্পপাড়া হাট উত্তরবঙ্গের অন্যতম বড় গরুর হাট। এই হাটের কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এজন্য এই হাটকে কেন্দ্র করে সেখানে একটি ক্রাইমজোন বা অপরাধ কেন্দ্র তৈরি হয়েছে। এর সঙ্গে চরমপন্থী কানেকশনও রয়েছে।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

পুলিশ সুপার জানান, নিহত সালাম বিগত ৭ বছর ধরে ওই হাটের ইজারাদার। এজন্য প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এসব কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে সালামের বড় ভাই পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা। তিনি দীর্ঘদিন জেলে থেকে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন।

এদিকে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন

সারাদেশ

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক করে পুলিশ

দৈনিক সুদিন ডেস্ক – চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে…

সারাদেশ

জঙ্গল সলিমপুরে-সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

দৈনিক সুদিন ডেস্ক – চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীব দুর্ধর্ষ ‘ইয়াসিন বাহিনী’র শীর্ষনেতা মো. ইয়াসিনের মালিকানাধীন ৬৫টি জমির দলিল মাত্র একদিনের ব্যবধানে রেজিস্ট্রি করে দিয়েছেন। বাজারমূল্যের হিসাবে রেজিস্ট্রিকৃত…

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

দৈনিক সুদিন ডেস্ক – ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক…

সারাদেশ

রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

দৈনিক সুদিন ডেস্ক – রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রারম্ভিক লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান