ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের জন্মদিন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:৪৯ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

লেখক, সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সম্পাদক আশরাফ ইকবালের আজ জন্মদিন। ১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি আজ জীবনের ৪০ বছর পূর্ণ করে ৪১তম বছরে পা রাখলেন। মুন্সিগঞ্জে তিনি এক বিদগ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত। বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।
দেশের সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বিশেষ করে প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সমস্যা তিনি নিজের লেখায় তুলে ধরেন। সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা, লোভ ও ভণ্ডামির চিত্রও ফুটে ওঠে তাঁর প্রতিবেদনে। আশরাফ ইকবাল কেবল সংবাদকর্মী নন; এক অর্থে তিনি মানুষের কল্যাণে নিবেদিত একজন সমাজসচেতন লেখক।

মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, ভেষজ, লোকশিল্প ও কুটিরশিল্প, সমাজজীবনের প্রায় সব ক্ষেত্র নিয়েই তিনি লিখেছেন। তাঁর লেখনী মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করে, অন্যায় ও মন্দ কাজে বাধা দেয়।
২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এ কাজের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। পরে দৈনিক সংবাদের সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা পান।

তিনি দীর্ঘদিন সাপ্তাহিক আমাদের বিক্রমপুর’র বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সংকলন প্রভাত’র সম্পাদক এবং মাসিক বিক্রমপুর’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ও ম্যাগাজিন ঝিকুটপত্র’র সম্পাদক।

সংগঠনেও তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ২০০৪ সালে স্থানীয় সংগঠন সমাজ সংস্কার সংঘ-এর সদস্য হিসেবে তিনি সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তিনি:

আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)-এর প্রতিষ্ঠাতা সদস্য
বিক্রমপুর চাঁদের হাট-এর যুগ্ম সাধারণ সম্পাদক
ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা
সিরাজদিখান প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক (২০১৬-১৮)
মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি
Youth View সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি

হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখা-এর সদস্য সচিব।
সংবাদ প্রতিবেদন ছাড়াও আশরাফ ইকবাল ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ক্যারিয়ার বিষয়ক লেখা লেখেন। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার হইচই বিভাগে তাঁর প্রথম ছড়া জীবন নিয়ে প্রকাশিত হয়। এরপর দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করছেন। পাশাপাশি সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি ব্লগেও তিনি লেখক হিসেবে পরিচিত।

সুখ-দুঃখ, হাসি-কান্না আর মানুষের নিরন্তর ভালোবাসা নিয়ে তিনি আজ জীবনের আরেকটি নতুন বছরে পদার্পণ করেছেন। জন্মদিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি দিন কাটুক সাফল্য, সুস্বাস্থ্য ও ভালোবাসায় ভরপুর। তাঁর কর্মময় জীবন আরও আলো ছড়াক, সমাজ ও মানুষের কল্যাণে।

আরও পড়ুন

সারাদেশ

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক করে পুলিশ

দৈনিক সুদিন ডেস্ক – চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করেছে…

সারাদেশ

জঙ্গল সলিমপুরে-সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

দৈনিক সুদিন ডেস্ক – চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীব দুর্ধর্ষ ‘ইয়াসিন বাহিনী’র শীর্ষনেতা মো. ইয়াসিনের মালিকানাধীন ৬৫টি জমির দলিল মাত্র একদিনের ব্যবধানে রেজিস্ট্রি করে দিয়েছেন। বাজারমূল্যের হিসাবে রেজিস্ট্রিকৃত…

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

দৈনিক সুদিন ডেস্ক – ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক…

সারাদেশ

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে হত্যা

দৈনিক সুদিন ডেস্ক – পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র করে শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদর উপজেলা আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম (৫৭) এবং শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান