ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

অমিত শাহের জন্মদিনে শাহরুখ, অক্ষয় থেকে বিজয় দেবেরাকোন্ডা– কে কী লিখলেন?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১:২৫ PM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
বিনোদন ডেস্ক –

গত ২২ অক্টোবর ছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৬২তম জন্মদিন। এই বিশেষ দিনে ভারতের বিনোদন জগতের একঝাঁক তারকা সামাজিক মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাসহ আরও অনেকে ছিলেন।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা… আগামী বছরটি আপনার সুস্বাস্থ্য, সুখ এবং দেশের জন্য আপনার কাজগুলো চালিয়ে যাওয়ার শক্তি নিয়ে আসুক। আপনার আগামী বছরটি দারুণ কাটুক—এই প্রার্থনা ও উষ্ণ শুভকামনা রইল।’

শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমারও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অমিত শাহজি, আপনাকে হৃদয়ভরা জন্মদিনের শুভেচ্ছা। আপনি সর্বদা দেশকে সবার আগে রেখেছেন। মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক… আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকুক এবং আপনার সংকল্প দৃঢ় হোক।’

অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের বিশিষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহজিকে অন্তরের অন্তস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি- আপনি যেন সর্বদা সুস্থ, আনন্দিত এবং দীর্ঘায়ুর আশীর্বাদে ধন্য হন এবং এভাবেই দেশের অগ্রগতিতে অবদান রেখে যান।’

তালিকায় বাদ যাননি অভিনেতা রীতেশ দেশমুখ ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাও।

রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাকে উত্তম স্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।’

অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা তার বার্তায় জানান,  স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করি স্যার।

তারকাদের এ শুভেচ্ছাবার্তার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, অমিত শাহের প্রশাসনিক দূরদর্শিতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। বিশেষ করে মাওবাদ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তার সফলতা অত্যন্ত প্রশংসনীয়। দেশের সেবায় তিনি যেন দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করেন, সেই প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

বিনোদন

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক – বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। অথচ মুক্তির আগেই বিতর্কের মুখে সিনেমাটি। মঙ্গলবার (২৭…

বিনোদন

জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?

বিনোদন ডেস্ক – প্রতি বছরের মতো এবারও নিজের জন্মদিনটি জমকালো আয়োজনে উদ্‌যাপন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত ২৪ অক্টোবর নিজের জন্মদিনে ব্যতিক্রমী এই আয়োজনের পর আজ…

বিনোদন

তামিল সিনেমায় নতুন রেকর্ড গড়ল ‘জেলার ২’

বিনোদন ডেস্ক – মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত অ্যাকশন সিনেমা ‘জেলার ২’। মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি আয় করে…

বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

বিনোদন ডেস্ক – কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ডিসেম্বরে। সেই উৎসব উপলক্ষ্যে এবার কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন টালিউডের ‘বুম্বাদা’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন বর্ষীয়ান…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান