ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

প্রশাসক বরাবর স্মারকলিপি সিসিকের ২৪১ কর্মচারীর, ৭ দিনের আল্টিমেটামে আন্দোলনের হুশিয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ২:৩৫ AM👁 ১৫ বার পঠিত
বিজ্ঞাপন

চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৪১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে। দীর্ঘদিন ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো স্থায়ী নিয়োগের মুখ দেখেননি তাঁরা। এবার চাকরি স্থায়ীকরণের দাবিতে ৭ কার্যদিবসের সময় বেঁধে দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর) সিসিকের প্রশাসক বরাবর দেওয়া এক স্মারক লিপিতে কর্মকর্তা-কর্মচারীরা এ দাবি জানান। প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মাধ্যমে দেওয়া ওই আবেদনে আগামী সাত কার্যদিবসের মধ্যে চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৪১ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০১৫ সালে হাইকোর্টে রিট পিটিশন (নং-৯১৪৩/২০১৫) করা হয়। ২০১৮ সালের ১৮ মার্চ হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে সিসিকের দায়ের করা লিভ টু আপিল (নং-১৩০৪/২০১৯) খারিজ করে ২০২৩ সালের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের দক্ষতা বিবেচনায় নিয়ে নিয়মিতকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন বলে আবেদনে দাবি করা হয়েছে।

কর্মচারীদের অভিযোগ, আদালতের নির্দেশনার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ইতিমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাওয়ায় তাঁরা ও তাঁদের পরিবার চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন।

আবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত বা কার্যকর অগ্রগতি না হলে আগামী ১১ নভেম্বর থেকে সিটি করপোরেশনের সীমানার বাইরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তাঁরা।

তবে আদালতের রায়ে চাকুরী স্থায়ী হওয়ার বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিসিকের  প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

আরও পড়ুন

জাতীয়

টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে সেনা সদস্য নিহত : আইএসপিআর

নিউজ ডেষ্ক:: কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হয়েছেন।…

ব্রেকিং নিউজ

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

লুৎফর সিকদার-গোপালগঞ্জ- গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত বা বদলির ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে…

ব্রেকিং নিউজ

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

লুৎফরসিকদার- গোপালগঞ্জ- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্যা এজ অব এআই’। দিবসটি উপলক্ষ্যে…

ব্রেকিং নিউজ

বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি- সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শতবর্ষীয় বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান