ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৩:৪১ PM👁 ৩ বার পঠিত
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) এই শুভেচ্ছা মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এতে সিলেট মহানগর, জেলা, বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান, যার ফলে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, আব্দুস সালাম ভূঁইয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, এস এ ডালিম, হাসানুক হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, নাহিদ আহমদ অপি, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা মুরাদ আহমদ, মোশাররফ রহমান আসিফ, মাহমুদুর রহমান মাহিন, সিলেট জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন চৌধুরী ও ইসতিয়াক আহমদ রোহান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বাঁধন ইসলাম এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, রাজু আহমদ নাঈম, আতিকুর রহমান আতিক, নাবিল আহমদ ও ইমতিয়াজ মাহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা রাসেল গাজী, রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক বিধিমালার গেজেট প্রকাশ করায় সিলেটে মালিক-শ্রমিক ঐক্যজোটের আনন্দ মিছিল ও সমাবেশ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করায় আনন্দ মিছিল…

ব্রেকিং নিউজ

আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, দেশের ভেতরেও একটি রাজনৈতিক শক্তি…

ব্রেকিং নিউজ

অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি দেশ ও জনগণের অনেক প্রত্যাশা থাকে। তাই জমিয়তের প্রত্যেক দায়িত্বশীলকে দেশ ও উম্মাহর স্বার্থে…

ব্রেকিং নিউজ

জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন স্থগিত চেয়ে আপিল

বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ নভেম্বর)…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান