বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:৩৫ PMআপডেট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ AM👁 ২৯ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

আন্তর্জাতিক ডেস্ক –

ইসরাইলের চলমান জাতীয় নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অপকৌশল, মিথ্যাচার এবং জনগণের মনে ভীতি সঞ্চারের আশ্রয় নিচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোট। নির্বাচনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাবেক এই সেনাপ্রধান এ ক্ষোভ প্রকাশ করেন।

আইজেনকোট বলেন, ভোটারদের প্রভাবিত করতে নেতানিয়াহু যে ধরনের চক্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা নতুন কিছু নয়। এর আগের নির্বাচনগুলোতেও তিনি একই কৌশল অবলম্বন করেছিলেন। তিনি সতর্ক করে দেন যে, প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করায় দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

নেতানিয়াহুর এই অপকৌশল বানচাল করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালীন সবাইকে সতর্ক ও তৎপর থাকতে হবে। কেবল নিজে ভোট দিলেই চলবে না, বরং রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদেরও বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে এসে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে হবে।

আরও পড়ুন

বিশ্ব সংবাদ

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক – ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে না। আজ বুধবার…

বিশ্ব সংবাদ

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান,

আন্তর্জাতিক ডেস্ক – কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের সময় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়…

বিশ্ব সংবাদ

অন্ধ্র প্রদেশে তাণ্ডব চালিয়ে যে দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আন্তর্জাতিক ডেস্ক – ঘূর্ণিঝড় অর্ণব বুধবার রাত ২টা থেকে সকাল ৮টার দিকে অন্ধ্র প্রদেশ ও ইয়ানামের উপকূল অতিক্রম করেছে। এ সময় ঝড়ের গতি অতি তীব্র ছিল, যার সর্বোচ্চ…

বিশ্ব সংবাদ

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

দৈনিক সুদিন ডেস্ক – ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান