বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

অন্ধ্র প্রদেশে তাণ্ডব চালিয়ে যে দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫৭ AM👁 ৬ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
আন্তর্জাতিক ডেস্ক –

ঘূর্ণিঝড় অর্ণব বুধবার রাত ২টা থেকে সকাল ৮টার দিকে অন্ধ্র প্রদেশ ও ইয়ানামের উপকূল অতিক্রম করেছে। এ সময় ঝড়ের গতি অতি তীব্র ছিল, যার সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, দমকা হাওয়া ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত। এটি এখন ওড়িশা ও ছত্তিসগড় রাজ্যের দিকে যাচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ভারি বৃষ্টিতে পরিণত হয়।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া জেলায় সমুদ্রের জল রাস্তা পার করে এসে লোকের বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছে। বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও ভারি বৃষ্টি, প্রবল বাতাসের আশঙ্কায় ওড়িশা রাজ্যে ৩১৩টি উদ্ধার দল মোতায়েন করেছে। ঘূর্ণিঝড়টি রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারী এ তথ্য জানান।

প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা যাচাইয়ে ভুবনেশ্বরের রাজ্য জরুরি অভিযান কেন্দ্রে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন পূজারী।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কাকিনাড়ায় স্থলভাগে আঘাত হানে এবং অন্ধ্র প্রদেশ রাজ্যের দিকে সরতে থাকে।

সর্বশেষ তথ্যানুযায়ী, ব্যবস্থাটি এখন স্থির আছে। অন্ধ্র প্রদেশের উপকূলে ঢোকার পর এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে মালকানগিরি পৌঁছাবে।

সরিয়ে নেওয়া মানুষকে রাখতে মোট দুই হাজার ৩৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পূজারী আরও জানান, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারীদেরও নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং সব মাছ ধরার নৌকা তীরে ফিরে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত আইএমডির কেন্দ্রগুলোতে রেকর্ড করা বৃষ্টিপাত হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

ঘূর্ণিঝড় ছত্তিসগড়ের দিকে অগ্রসর হওয়ায় রাজ্যের বস্তার-সহ বেশ কয়েকটি জেলায় বুধ ও বৃহস্পতিবার ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ছত্তিসগড় সরকার ইতোমধ্যেই সব জেলার প্রশাসনকে হাই অ্যালার্টে রেখেছে এবং ২৪ ঘণ্টা ত্রাণ শিবির চালু রাখার নির্দেশ দিয়েছে।

সূত্র: এনডিটিভি, এই সময়

আরও পড়ুন

বিশ্ব সংবাদ

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক – ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে না। আজ বুধবার…

বিশ্ব সংবাদ

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান,

আন্তর্জাতিক ডেস্ক – কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের সময় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়…

বিশ্ব সংবাদ

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

দৈনিক সুদিন ডেস্ক – ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন…

বিশ্ব সংবাদ

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক – সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি একেবারে নিখুঁতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত হেনেছে।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান