ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২:৩৪ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন

 

স্পোর্টস ডেস্ক-

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছে আল নাসর। সোমবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকতাকোরের বিপক্ষে মাঠে নামবে দলটি। তবে এই ম্যাচের দলে রাখা হয়নি পর্তুগিজ মহাতারকাকে।

গত সপ্তাহে সৌদি প্রো লিগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫। ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের কারণে রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানকেও রাখা হয়নি ম্যাচের দলে।

উজবেকিস্তানে সংবাদ সম্মেলনে পোস্টেকোগলু বলেন, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনা করে আমরা তাদের বিশ্রাম দিয়েছি।’

এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এবার ভালো শুরু করতে পারেনি আল নাসর। প্রথমবারের মতো এশিয়ান শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা দলটি পশ্চিম অঞ্চলের গ্রুপে নবম স্থানে রয়েছে। ৩২ দলের এই প্রতিযোগিতায় সৌদি আরবের পাঁচ প্রতিনিধির মধ্যে তাদের অবস্থান সবচেয়ে নিচে।

প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম অঞ্চলে ১৬টি করে দল রয়েছে। দুই অঞ্চলের শীর্ষ আটটি দল নকআউট পর্বে জায়গা পাবে।

দলের বর্তমান অবস্থান নিয়ে কোচ বলেন, ‘শুরুটা কঠিন হলেও প্রস্তুতির পরিবেশ এবং মৌসুমের শুরুতে পুরোপুরি প্রস্তুত না থাকার সীমাবদ্ধতা কাটিয়ে আমরা এখন ভালো অবস্থায় পৌঁছেছি।’

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল নিরাপত্তার কারণে রিয়াদে যেতে রাজি না হওয়ায় তাদের বিপক্ষে আল নাসরের ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে ১২ অক্টোবর আল নাসরের ঘরের মাঠে আরেকটি ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আরও পড়ুন

বিনোদন

ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা

বিনোদন ডেস্ক – বলিউডে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই ধীরে ধীরে জনপ্রিয়তা…

বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় সরব নন, জানালেন ফারিন

বিনোদন ডেস্ক – সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য…

খেলাধুলা

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

স্পোর্টস ডেস্ক- রোববার লা লিগায় রেসিং সান্তান্দেরের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে শুরুতেই রেফারিং নিয়ে বিতর্ক উঠেছে। রেফারি কিলিয়ান এমবাপেকে একটি পেনাল্টি দিয়েছেন। অথচ রেসিংয়ের মিডফিল্ডার লুকাস প্রাতির সঙ্গে…

খেলাধুলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

স্পোর্টস ডেস্ক- টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার নতুন ইতিহাস গড়ল ভারত। এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েছে দলটি। এর আগে বিশ্বের কোনো দল এক বছরে এত ছক্কা মারতে পারেনি।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান