বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি-
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস’র সভাপতিত্বে এবং সিলেট কেন্দ্রীয় সমবায় লিমিটেডের পরিচালক হাসান মাহমুদ রিপন ও পুরানগাঁও অপরাজিতা যুব মহিলা সংগঠনের সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে হোসাইন যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, উপজেলা বিএনপির সভাপতি গৌছ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, কৃষক দল নেতা নুর আলী, সফল আত্মকর্মী ও যুব সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, মহিলা সংগঠক হাসিনা বেগম, বিলকিস বেগমসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমূখ ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত করেন, সফল আত্মকমী কারী মোঃ রুহুল আমিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, যুব উন্নয়ন অধিদপ্তর ক্যাশিয়ার সুজিত কুমার।





