ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

শতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৩:৩৮ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দি এইডেড হাই স্কুল সিলেট শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর তাতীপাড়াস্থ স্কুল মিলনায়নে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০২৮ সালের জানুয়ারি মাসের ৭, ৮ ও ৯ তারিখ এই ৩দিন ব্যাপী শতবর্ষের উদযাপন অনুষ্ঠান চলবে।
শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, শিক্ষক, বর্তমান গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম। এসময় তিনি বলেন, আমাদের প্রাণের এই বিদ্যালয়টি আমাদের সবার অহংকার। শতবর্ষের এই মহামিলনমেলা সফল ও সার্থক করতে যা যা প্রয়োজন, আমি আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো। দি এইডেড হাই স্কুল আমাদের স্মৃতির কেন্দ্রবিন্দু; তাই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদের এই উৎসবকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শতবর্ষ উদযাপন পরিষদের স্মারণিকা উপ-পরিষদের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, অর্থ উপ-পরিষদের সদস্য বনমালী কুমার রায়, রেজিষ্ট্রেশন উপ-পরিষদের আহ্বায়ক এবিএম এনায়েত হোসাইন, সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ, প্রচার উপ-পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম ডিনেছ, সাংস্কৃতিক উপ-পরিষদের শামছুল বাছিত শেরো, সদস্য সচিব হামিদ হোসেইন রিপন,  সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক সুকান্ত ধর মিল্টন, সদস্য সচিব ইসমাঈল গণি হিমন, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য হাসান আহমদ মাহীন, মো: রুহেল বখত তুষার, শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক মো: নাজিম উদ্দিন পান্না, মো: জিয়াউর রহমান লিটন, উপহার উপ-পরিষদের আহ্বায়ক দেওয়ান আল আমিন, র‌্যাফেল ড্র উপ-পরিষদের সদস্য সচিব মো: মারুফ আহমদ সহ।
গত সভায় প্রস্তুতি কমিটির পক্ষ থেকে প্রস্তাবিত শতবর্ষ উদযাপন পরিষদ এবং বিভিন্ন উপ-পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের সভায় সকলের সর্বসম্মিতিক্রমে শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও উপ কমিটিগুলো গৃহিত হয়।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন এবং আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন কার্যক্রমের শুভসূচনা নির্ধারণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকবৃন্দের উপস্থিত থাকবেন। এতে সকল প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ (০১৭১১ ৩২৭৪২৪) ও সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য (০১৭১১ ৩৪৪০৪২) রেজিষ্ট্রেশন সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ (০১৭১১ ০৪১২৯৩) এর সাথে প্রয়োজনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সভাপতির বক্তব্যে শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ বলেন, শতবর্ষের এই ক্ষণটি আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের। আমি সর্বস্তরের প্রাক্তন ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা নিজ নিজ দায়িত্বে যোগাযোগ করুন এবং আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করুন। আসুন, আমরা সকলে মিলে এই আয়োজনকে এক ঐতিহাসিক এবং ভিন্নমাত্রার উৎসবে রূপ দেই। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল…

ব্রেকিং নিউজ

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি…

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ…

ব্রেকিং নিউজ

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান