ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১:২৪ PM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীতে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্ত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এতে মিরপুর-১০ গোল চত্ত্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুর ট্রাফিক বিভাগ বিকল্প রাস্তায় ড্রাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী।

তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ড্রাইভারশন নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার প্রায় ৫ ঘণ্টা করে মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তারা নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। শনিবার অবরোধ শেষে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও শপিং মলেও ভাঙচুর চালান তারা।

প্রেস  বিজ্ঞপ্তি

আরও পড়ুন

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ…

ব্রেকিং নিউজ

শতবর্ষ উদযাপন উপলক্ষে দি এইডেড হাই স্কুলের প্রস্তুতি সভা ও কার্যালয় উদ্বোধন

দি এইডেড হাই স্কুল সিলেট শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর তাতীপাড়াস্থ…

ব্রেকিং নিউজ

কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশন এলাকায় বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম…

ব্রেকিং নিউজ

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সেই নেতা

দৈনিক সুদিন ডেস্ক –   সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তার বাবা দাবি করেছেন, পুলিশি…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান