বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ AM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
স্পোর্টস ডেস্ক-

নিউজিল্যান্ডের মাটিতে দাপট অব্যাহত রেখেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই সাফল্যে ব্যাট হাতে বড় অবদান রাখছেন অভিষেক শর্মা।

মঙ্গলবার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে প্রশংসায় ভাসলেও নিজের ক্রিকেটীয় গুরু যুবরাজ সিংয়ের কাছ থেকে মজার ছলে খোঁচাও শুনতে হয়েছে তাকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৫ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক। তবে যুবরাজের রেকর্ড ভাঙতে পারেননি তিনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। এখনও সেই রেকর্ডের মালিক যুবরাজই।

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এর আগে ২০২০ সালে স্বাগতিকদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। ২০২২ সালের সিরিজেও ১-০ ব্যবধানে জয় পেয়েছিল ভারত।

অভিষেকের দুর্দান্ত ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে উদ্দেশ করে যুবরাজ লেখেন, ‘তুমি এখনও ১২ বলে ৫০ করতে পারলে না, তাই না? দেখে মনে হচ্ছে, দুই বাঁহাতি নিজেদের বাড়ির উঠানে ব্যাটিং করছে।’

যুবরাজের এই মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। সেখানে অভিষেক বলেন, যুবরাজের সময়কার ক্রিকেট সম্পর্কে তার খুব বেশি ধারণা না থাকলেও এত দ্রুত রান তোলার কাজ যে মোটেও সহজ নয়, তা তিনি ভালোভাবেই বোঝেন। তার মতে, এভাবে ব্যাটিং করতে হলে একজন ব্যাটারকে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাস দেখাতে হয়।

তবে অভিষেকের ইনিংস নিয়ে মজা করা থামাননি যুবরাজ। পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমিও তো ৩০ কিংবা ৩৪ বলে সেঞ্চুরি করতে পারি না! দারুণ খেলেছ, স্যার অভিষেক! অসাধারণ ইনিংস, আর তুমি তো সিঙ্গেলও নিয়েছ!’

গুরুর এমন রসিকতায় অভিষেকের বিধ্বংসী ইনিংস ঘিরে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। একদিকে ৩৫ বলে সেঞ্চুরির দুর্দান্ত কীর্তি, অন্যদিকে যুবরাজের সঙ্গে মজার কথার লড়াই—সব মিলিয়ে ম্যাচের পরও আলোচনার কেন্দ্রে ভারতীয় এই তরুণ ওপেনার।

আরও পড়ুন

খেলাধুলা

নারী আইপিএলে চমক এই কিশোরী

স্পোর্টস ডেস্ক- নারীদের আইপিএলে নজর কাড়লেন উমা কাষভি। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে দল পেল সে। ইতোমধ্যে ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছে এই অলরাউন্ডার। বুধবার ডব্লিউপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন ৬৭…

খেলাধুলা

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

স্পোর্টস ডেস্ক- জাতীয় সাঁতারে প্রথম দিনে ছয়টি রেকর্ড। প্রথম দিনে ৯টি স্বর্ণসহ ১৮টি পদক জিতে শীর্ষে নৌবাহিনী।  ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে…

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি, বরং ম্যাচের আগের দিন চোট পাওয়ায় বুধবার (২৮…

খেলাধুলা

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের আগের…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান