বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৮:২৩ AM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

স্পোর্টস ডেস্ক-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।

পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি, বরং ম্যাচের আগের দিন চোট পাওয়ায় বুধবার (২৮ অক্টোবর) একাদশে রাখা হয়নি তাকে।

ব্যাটিং অনুশীলনের সময় মঙ্গলবার আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরে জানা যায়, চোট মোটেও গুরুতর নয়। কিন্তু রাত পোহাতেই দেখা গেলো ওই চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।

তার চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ হোসেন জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হলেও ম্যাচের সকালে যথেষ্ট উন্নতি হয়নি তার। তবে পরের টেস্টের আগেই সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।

এক ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।’

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

আরও পড়ুন

খেলাধুলা

নারী আইপিএলে চমক এই কিশোরী

স্পোর্টস ডেস্ক- নারীদের আইপিএলে নজর কাড়লেন উমা কাষভি। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে দল পেল সে। ইতোমধ্যে ক্রিকেটমহলে হইচই ফেলে দিয়েছে এই অলরাউন্ডার। বুধবার ডব্লিউপিএলের নিলামে নাম লিখিয়েছিলেন ৬৭…

খেলাধুলা

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

স্পোর্টস ডেস্ক- জাতীয় সাঁতারে প্রথম দিনে ছয়টি রেকর্ড। প্রথম দিনে ৯টি স্বর্ণসহ ১৮টি পদক জিতে শীর্ষে নৌবাহিনী।  ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে…

খেলাধুলা

দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা

স্পোর্টস ডেস্ক- নিউজিল্যান্ডের মাটিতে দাপট অব্যাহত রেখেছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এই…

খেলাধুলা

ঢাকা টেস্টে নেই, সিলেট টেস্টে ফিরবেন মুশফিক

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের আগের…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান