বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

এয়ারপোর্ট থানা  অভিযান চালিয়ে  ৫৮ বোতল ভারতীয় মদসহ ০৩ জনকে গ্রেফতার করে পুলিশ

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ AM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে  বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ (আটান্ন) বোতল ভারতীয় মদসহ ০৩(তিন) জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ২৭/১০/২০২৬ খ্রি. আনুমানিক ১৮:১০ ঘটিকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ জনৈক সুজন মুদির বাড়ি সংলগ্ন রাস্তার ওপর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের সাদা বস্তা হতে  ১২ বোতল ROYAL STAG ও ৪৬ বোতল ICONIQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY সহ সর্বমোট ৫৮ (আটান্ন) বোতল ভারতীয় মদসহ  আসামি ১। দেবাশীষ গোয়ালা (২৬), পিতা—বিমল গোয়ালা, ২। আগুন লোহার (২৩), পিতা—শুকরা লোহার, ৩। সন্তোষ লোহার (২৬), পিতা—স্বপন লোহার, সর্বসাং—স্বপ্নকলি উপরপাড়া, লাক্কাতুরা চা-বাগান, থানা—এয়ারপোর্ট, জেলা—সিলেট-কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং—৩৬, তারিখ—২৭/১০/২০২৬ খ্রি., ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২৪(খ)/৪১ রুজু হয়। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সিলেটের খবর

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক সুদিন ডেস্ক – সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক…

সিলেটের খবর

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল…

সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু’কে খুন!

দৈনিক সুদিন ডেস্ক – একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮…

সিলেটের খবর

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে   নিহত ১ আহত ৫

দৈনিক সুদিন ডেস্ক – জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় কাসেম…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান