সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ (আটান্ন) বোতল ভারতীয় মদসহ ০৩(তিন) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ২৭/১০/২০২৬ খ্রি. আনুমানিক ১৮:১০ ঘটিকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ জনৈক সুজন মুদির বাড়ি সংলগ্ন রাস্তার ওপর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের সাদা বস্তা হতে ১২ বোতল ROYAL STAG ও ৪৬ বোতল ICONIQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY সহ সর্বমোট ৫৮ (আটান্ন) বোতল ভারতীয় মদসহ আসামি ১। দেবাশীষ গোয়ালা (২৬), পিতা—বিমল গোয়ালা, ২। আগুন লোহার (২৩), পিতা—শুকরা লোহার, ৩। সন্তোষ লোহার (২৬), পিতা—স্বপন লোহার, সর্বসাং—স্বপ্নকলি উপরপাড়া, লাক্কাতুরা চা-বাগান, থানা—এয়ারপোর্ট, জেলা—সিলেট-কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং—৩৬, তারিখ—২৭/১০/২০২৬ খ্রি., ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২৪(খ)/৪১ রুজু হয়। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





