বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩২ AM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
দৈনিক সুদিন ডেস্ক –

 

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর এক প্রবাসীর মালিকানাধীন শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগা মলে এ ঘটনা ঘটে।

শপিংমলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয়দের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেফতার নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা রয়েছে। এর জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকায় জানাজা শেষে মঙ্গলবার রাতে শাকিলের লাশ গুরুদাসপুরে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মাইকিং করে উপস্থিত লোকজনকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে ২০০ থেকে ২৫০ জনের একটি মিছিল চাঁচকৈড় বাজারে যায়। সেখানে তারা মিন্টুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের রাশ মেগা মলে হামলা চালান।

দোকানের শাটার ভেঙে মলের তৈরি পোশাক, প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের দোকানে লুটপাট করা হয়। পরে মলটিতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চলার পর পুলিশ সেখানে পৌঁছায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, মিছিলে অংশ নেওয়া লোকজনই শপিংমলে হামলা করেন। দলীয়ভাবে পরিচিতি না থাকলেও কিছু লোক মালামাল লুটের উদ্দেশে হামলায় অংশ নেয়। তারা লুট করা মালামাল মাথায় করে এবং রিকশা-ভ্যানে করে বিনা বাধায় নিয়ে যায়।

শপিংমলের মালিক রাসেল হোসাইনের অভিযোগ, শুরু থেকেই একটি মহল শপিংমলটি বন্ধ করার পাঁয়তারা করছিল। শাকিল হত্যার ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে তার প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার ওসির সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে এক প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

আরও পড়ুন

সারাদেশ

চুরির অপবাদে শিশুকে নির্যাতন…

দৈনিক সুদিন ডেস্ক – নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে কয়েক ঘণ্টা আটকে রেখে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে শিশুটি বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে…

সারাদেশ

পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দৈনিক সুদিন ডেস্ক – অবশেষে শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন দেশজুড়ে আলোচিত দুই বোনকে বিয়ে করা টিকটকার মাসুদ রানা। নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রী থাকা অবস্থায়…

সারাদেশ

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

দৈনিক সুদিন ডেস্ক – বগুড়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় সহযোগিতার দায়ে সজীব পাইকার…

সারাদেশ

গাজী পুরে কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

দৈনিক সুদিন ডেস্ক – গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান