বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৭:৪৪ AM👁 ৪ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে নেতানিয়াহুর ভোট।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ মোট বৈধ ভোটের ২১.৭ শতাংশ পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (২৩.২৪ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা কমেছে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ ১৫.৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (১৫.৪১ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা বেড়েছে।

ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯.২২ শতাংশ ভোট পেয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে, যা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ভোট (৮.২২%) থেকে সামান্য বেশি।

নির্বাচন কমিটি জানিয়েছে, ঘোষিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক এবং ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন

বিশ্ব সংবাদ

ইসরাইলের নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক – ইসরাইলের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, ফিলিস্তিন ও ইসরাইলকে পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখার নীতি থেকে ফ্রান্স সরে আসবে না। আজ বুধবার…

বিশ্ব সংবাদ

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান,

আন্তর্জাতিক ডেস্ক – কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের সময় উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্র ও কিউবার প্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়…

বিশ্ব সংবাদ

অন্ধ্র প্রদেশে তাণ্ডব চালিয়ে যে দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

আন্তর্জাতিক ডেস্ক – ঘূর্ণিঝড় অর্ণব বুধবার রাত ২টা থেকে সকাল ৮টার দিকে অন্ধ্র প্রদেশ ও ইয়ানামের উপকূল অতিক্রম করেছে। এ সময় ঝড়ের গতি অতি তীব্র ছিল, যার সর্বোচ্চ…

বিশ্ব সংবাদ

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক – সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি একেবারে নিখুঁতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত হেনেছে।…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান