জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’-এ সাংবাদিক হিসেবে নিয়োগ পেয়েছেন শহিদুল ইসলাম সোহেল। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক The Country Today-এর সিলেট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
নতুন এ দায়িত্ব পালনে সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিতজনের দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
একই সঙ্গে তাঁর পাশে থেকে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতা চালিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।-বিজ্ঞপ্তি





