বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৬ AM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
দৈনিক সুদিন ডেস্ক –

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।

গত ২৪ অক্টোবর মানিকের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া ও দাফন নিয়ে বিতর্ক তৈরি হয়। জামায়াতের পক্ষ থেকে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করার পর এ বিষয়ে মুখ খুললেন এই দুই বীর মুক্তিযোদ্ধা।

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার পুরস্কার হিসেবে মানিক পশারীকে মুক্তিযোদ্ধা বানিয়েছিল। সাঈদী সাহেব কখনো রাজাকার ছিলেন না। ১৯৭১ সালে মানুষ তাকে চিনত না। তিনি পিরোজপুরেও ছিলেন না। সাঈদী সাহেব একজন ভালো বয়ানকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ছিলেন।

তিনি আরও বলেন, যেহেতু মানিক পশারী সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা, সে কারণে পুলিশ প্রশাসন তাকে গার্ড অব অনার দিতে বাধ্য হয়েছে। এ কারণে সাঈদীর অনুসারীরা বাধা দিয়েছিল। আমরাও জানি, তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা।

আরেক বীর মুক্তিযোদ্ধা মির্জা জহিরুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একটি মামলা হয়। সেখানে চাপে হোক বা যেভাবেই হোক, মানিক পশারী সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন। এরপর তাকে মুক্তিযোদ্ধা বানানো হয়। পরে আর যাচাই-বাছাই হয়নি। তিনি আরও বলেন, তার মৃত্যুর পর সরকারি নিয়মে তাকে গার্ড অব অনার দেবে, কারণ তিনি এখনো গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। কিন্তু সেখানে গার্ড অব অনার দিতে জামায়াত বাধা দেয়। 

গত ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে ৮৭ বছর বয়সি মানিক পশারীর মৃত্যু হয়। দুপুরে তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। পরে গার্ড অব অনার ও দাফন নিয়ে জটিলতার মধ্যে বিকালে পুলিশ লাইনসে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। রাত একটার দিকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয় এবং রাত ১টা ২০ মিনিটের দিকে দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুন

সারাদেশ

চুরির অপবাদে শিশুকে নির্যাতন…

দৈনিক সুদিন ডেস্ক – নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে কয়েক ঘণ্টা আটকে রেখে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে শিশুটি বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে…

সারাদেশ

পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দৈনিক সুদিন ডেস্ক – অবশেষে শ্যালিকা (দ্বিতীয় স্ত্রী) পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন দেশজুড়ে আলোচিত দুই বোনকে বিয়ে করা টিকটকার মাসুদ রানা। নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রী থাকা অবস্থায়…

সারাদেশ

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

দৈনিক সুদিন ডেস্ক – বগুড়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার দায়ে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় সহযোগিতার দায়ে সজীব পাইকার…

সারাদেশ

গাজী পুরে কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

দৈনিক সুদিন ডেস্ক – গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান