বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:৩৮ AM👁 ০ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90
দৈনিক সুদিন ডেস্ক –

শ্যালিকার কাছে ‘তোমার বোনকে তালাক দিলাম— এক, দুই, তিন’ বললে স্ত্রীর ওপর তিন তালাক পতিত হবে বলে একটি ইসলামি ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। এতে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের অবসান ঘটবে এবং সরাসরি পুনরায় সংসার করার সুযোগ থাকবে না বলে ফতোয়ায় জানানো হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম এ মত দেন। প্রকাশিত ফতোয়াটিতে বলা হয়, স্বামী যদি বাস্তবেই তার শ্যালিকার কাছে এভাবে তালাকের কথা বলে থাকেন, তাহলে স্ত্রীর ওপর তিন তালাক কার্যকর হবে।

ফতোয়া অনুযায়ী, এ অবস্থায় স্বামীর পক্ষে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া কিংবা সরাসরি নতুন করে বিয়ে করা বৈধ হবে না।

ফতোয়ায় আরও বলা হয়, নির্দিষ্ট শর্ত পূরণ হলে ভবিষ্যতে তাদের পুনরায় বিয়ের সুযোগ তৈরি হতে পারে। স্ত্রী ইদ্দত শেষ করার পর অন্য পুরুষকে বিয়ে করলে এবং তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় স্বামী মারা গেলে অথবা তালাক দিলে, সেই বিচ্ছেদের ইদ্দত শেষ হওয়ার পর আগের স্বামীর সঙ্গে নতুন মোহরানায় বিয়ে করতে পারবেন— যদি উভয় পক্ষ তা চান।

এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৩০ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফতোয়ার দলিল হিসেবে ‘ফাতাওয়ায়ে শামি’ গ্রন্থের তালাক-সংক্রান্ত আলোচনাও তুলে ধরা হয়েছে।

তবে বাস্তব কোনো ঘটনার ক্ষেত্রে তালাকের চূড়ান্ত বিধান নির্ধারণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও ঘটনার বিস্তারিত বিবরণ যাচাই করে যোগ্য মুফতির পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

ইসলাম ও জীবন

‘চোখের জিনা’ থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে

দৈনিক সুদিন ডেস্ক – চোখ মহান আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। এই চোখ দিয়েই আমরা পৃথিবীর সৌন্দর্য দেখি, প্রিয়জনকে চিনতে পারি এবং আল্লাহর অসংখ্য নিদর্শন অবলোকন করি। কিন্তু…

ইসলাম ও জীবন

হাতা গুটিয়ে নামাজ পড়া কি জায়েজ?

দৈনিক সুদিন ডেস্ক – অজু করার সময় অনেকেই জামা বা পাঞ্জাবির হাতা গুটিয়ে নেন। পরে তাড়াহুড়ো করে নামাজে দাঁড়িয়ে গেলে কখনো খেয়ালই থাকে না যে হাতা তখনো গোটানো…

ইসলাম ও জীবন

বিয়ে না করলে কী জান্নাতে যাওয়া যাবে?

দৈনিক সুদিন ডেস্ক – ইসলামের দৃষ্টিতে বিয়ে না করলেই কেউ জান্নাতে যেতে পারবে না- এমন কোনো বিধান নেই। জান্নাতে যাওয়ার মূল ভিত্তি হলো ঈমান, নেক আমল এবং আল্লাহর…

ইসলাম ও জীবন

অপরাধের প্রমাণে অনুমতি ছাড়া ভিডিও ধারণ কি জায়েজ? ইসলাম কী বলে

দৈনিক সুদিন ডেস্ক – জনস্বার্থে অপরাধের প্রমাণ সংগ্রহের জন্য কারও অনুমতি ছাড়া ভিডিও ধারণ করা কি ইসলামে বৈধ? কোনো ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত থাকলে তাঁর অজান্তে ভিডিও ধারণ…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান