সিলেট এসএমপি ডিবির অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার ও হোটেল সিলগাল করেছে ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার ২৭/১০/২০২৪ খ্রি. দুপুর ১৩:৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানাধীন বন্দরন্থ “সবুজ বিপনী” আবাসিক হোটেল সিলেট এর ৩য় তলায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৩ (তিন) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী সহ মোট ০৫ (পাঁচ) জনকে আটক করেন।
আটককৃতরাঃ ০১। গিয়াস উদ্দিন (৫০), ০২। সোনা মিয়া (৩২), ৩। কালাম মিয়া (২৩), ৪। সুজিনা খাতুন (২৭), ০৫। তাহমিনা আক্তার নিপা (২৮)। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার নন এফআইআর নং-২২৯৭, তারিখ-২৮/১০/২০২৬খ্রি. সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে। অসমাজিক কার্যকলাপের অভিযোগে “সবুজ বিপনী” হোটেল সিলগালা করা হয়।





