সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব সিলেটের মুসলিম সাহিত্য সংসদ হালরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদার এবং সাংগঠনিক সম্পাদক সেবুল রেজা অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় তুলে ধরা হবে।
অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন সিলেট সোসাইটির নেতৃবৃন্দ।





