বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৫:৩৬ PMআপডেট: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ PM👁 ১১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারের জল্লারপাড় রোডে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পার্শ্ববর্তী এশিয়া মার্কেট, লন্ডন মেনশন ও মিতালি ম্যানশনের কিছু ব্যবসায়ীর কারণে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এতে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি, ডেঙ্গুর ঝুঁকি এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে উত্থাপিত অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট মার্কেটগুলোর টয়লেটের বর্জ্য নালায় নিষ্কাশন এবং প্লাস্টিক, কাগজসহ বিভিন্ন বর্জ্য ফেলার ফলে এলাকায় আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছে। এতে পার্শ্ববর্তী এইচএমসি ইলেকট্রিক্যাল স্টোরসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, উক্ত ময়লা নিক্ষেপ কারী মার্কেটের মালিক ও প্রতিনিধিরা ষড়যন্ত্রমূলকভাবে নিজেরা ময়লা ফেলে এইচএম কর্পোরেশনের মালিক অ্যাডভোকেট মিসবা উল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং সংবাদ প্রচারের মাধ্যমে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সরেজমিনে তদন্ত করে বর্জ্য ফেলার প্রকৃত উৎস শনাক্ত, নালা পরিষ্কার, পয়োবর্জ্যের সঠিক নিষ্কাশন এবং ময়লা নিক্ষেপকারী দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।

আরও পড়ুন

সিলেটের খবর

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল…

সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু’কে খুন!

দৈনিক সুদিন ডেস্ক – একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮…

সিলেটের খবর

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে   নিহত ১ আহত ৫

দৈনিক সুদিন ডেস্ক – জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় কাসেম…

সিলেটের খবর

মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার

সিলেট নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০২ (দুই) কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার  ২৮/১০/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:০৫ ঘটিকায় সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান