বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে   নিহত ১ আহত ৫

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:১৩ PM👁 ২ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় কাসেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে পীরেরগাঁও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের সুলফির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

এ ঘটনায় উভয়পক্ষের আরো কমপক্ষে ৫ জন আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুর হোসেন জানান, এ সংঘর্ষের ঘটনায় মতিউর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় কাশেম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে এখনও থানায় মামলা দায়ের হয়নি বলে জানান।

আরও পড়ুন

সিলেটের খবর

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক সুদিন ডেস্ক – সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক…

সিলেটের খবর

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল…

সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু’কে খুন!

দৈনিক সুদিন ডেস্ক – একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮…

সিলেটের খবর

মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার

সিলেট নগরীতে মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০২ (দুই) কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার  ২৮/১০/২০২৬ খ্রি. সকাল আনুমানিক ০৬:০৫ ঘটিকায় সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান