বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ AM👁 ১ বার পঠিত
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ এশা সিলেট নগরীর এয়ারপোর্ট রোডস্থ বাইশটিলার হযরত আলী (রহ.) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের পাশে থাকতে চায়। এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো আনন্দঘন মুহূর্তে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া একটি মহৎ উদ্যোগ।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদ করিম নোহেল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সিলেটের খবর

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক সুদিন ডেস্ক – সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক…

সিলেটের খবর

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলসহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মশাল…

সিলেটের খবর

আইফোনের জন্য বন্ধু হয়ে বন্ধু’কে খুন!

দৈনিক সুদিন ডেস্ক – একটি মাত্র আইফোনের জন্য বন্ধু শাহেলের হাতে খুন হলেন রাজমিস্ত্রী মোঃ তারেক মিয়া, নবীগঞ্জ থেকে নিখোঁজের হওয়ার ৫ দিন পর গতকাল মঙ্গলবার রাত ৮…

সিলেটের খবর

জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে   নিহত ১ আহত ৫

দৈনিক সুদিন ডেস্ক – জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনায় কাসেম…

📝 মন্তব্য করার নিয়ম
  • নিচের ঘরে আপনার মতামত লিখুন — লেখা বড় হলে ঘরটি নিজে থেকে বড় হবে।
  • নাম ও ইমেইল দিন (ইমেইল প্রকাশ করা হবে না)।
  • ভদ্র ও শালীন ভাষা ব্যবহার করুন; কাউকে ব্যক্তিগত আক্রমণ, গালি বা উসকানিমূলক মন্তব্য করবেন না।
  • "মন্তব্য পাঠান" চাপুন। মডারেশনের পর মন্তব্য প্রকাশিত হতে পারে।

আপনার মতামত জানান